
বিনোদন ডেক্স
ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর আলো ঝলমলে মঞ্চে এখন স্বপ্ন আর স্বপ্নের সারথিদের মিলনমেলা। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালেকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি দেশের শোবিজ অঙ্গন ও সাধারণ দর্শকদের নজর এখন সামিরা খান মাহির দিকে। শতাধিক দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরেছেন ছোট পর্দার এই পরিচিত মুখ।
মাহির এই আন্তর্জাতিক যাত্রাটা ছিল রীতিমতো সিনেমার মতো দ্রুত ও নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট মাথায় ওঠার ঠিক পরদিনই, ৮ নভেম্বর, পুয়ের্তো রিকোর উদ্দেশে বিমান ধরেন তিনি।
এত কম সময়ের ব্যবধানে বড় কোনো প্রতিযোগিতার প্রস্তুতি গুছিয়ে নেওয়া সহজ কথা নয়। তবুও সেই সীমাবদ্ধতাকে সঙ্গী করেই বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী।
বিশ্বমঞ্চে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা পরিশ্রমের গল্পটা বেশ কঠিন। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় মাহি জানান, শারীরিক ক্লান্তি ও জ্বর নিয়েই নিয়মিত মঞ্চে পারফর্ম করতে হচ্ছে তাকে। কখনো কখনো দিনে মাত্র দুই ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। নিজের এই ধকল সামলানোর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি এবং কেঁদে ফেলেন।
আপনার মতামত লিখুন :