
মোহনপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আঃ রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মানচিত্র দেখুন
রোববার (২২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা তাকে আটক করেন। আটক আঃ রাজ্জাক করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেফালী বেগমকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তার সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করে রোববার (২২ নভেম্বর) সকালে মোহনপুর থানার অফিসার (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে করিষা গ্রামের ইমদাদের পান বরজ থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত থাকার বিষয়টি জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :