[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁর মান্দায় চার্জার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শহীদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


sohel প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১:০৯ অপরাহ্ন / ০
নওগাঁর মান্দায় চার্জার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শহীদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুনুন বাংলায় Ready

নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চার্জার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শহীদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ উপজেলার শিশোয়েল গ্রামের বাসিন্দা। তিনি মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনায় আহতরা দুজন হলেন উপজেলার সোনাপুর গ্রামের মৃত ছুরাফ মণ্ডলের ছেলে মো. নূর নবী (২৮) এবং জিওইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. লতিফ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কালিকাপুর বাজার এলাকায় চার্জার ভ্যান ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানের যাত্রীসহ তিনজন হতাহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

স্টেশন ইনচার্জ মো. শফিউর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শহীদকে উদ্ধার করে মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

একই সঙ্গে আহত নূর নবী ও লতিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে মান্দা থানা পুলিশের বক্তব্য এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তো

2

2