[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন / ০
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩৩) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৭)। তারা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মোঃ হারুনের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
অন্যদিকে উক্ত দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা ৩ জন ও আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে পাওয়া তথ্যে জানা গেছে, ইফতেখার ছিলেন প্রবাসী। প্রায় ৩ মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। ঘটনার দিন সকালে ছোট ভাই ইরাদকে সাথে নিয়ে কেনাকাটা করতে হাটহাজারী সদরের উদ্দেশে বাড়ি থেকে বের হন।
পথে মুসার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইফতেখার নিহত হন। এবং গুরুতর: আহতাবস্থায় ইরাদকে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্য রত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

2

2