
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্য সচিব মোঃ নাঈম সরকার।
ছাত্রজীবন থেকে উক্ত নাঈম সরকার হাসৌজ্জল চিত্তে সবার সাথে মিশুক হিসেবে সবার কাছে অতি পরিচিত ও প্রশংসনীয় বলে ও বিভিন্ন জন জানিয়েছেন।
নিন্দুকরা তার বিরুদ্ধে কুৎরা রটিয়ে নিন্দনীয় কটুক্তি করলে ও অতি সাম্প্রতিক সময়ে তার সু’চারু নের্তৃত্বে সমগ্র মীরসরাই (১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা) ব্যাপী ছাত্র ও যুব সমাজ কে মাদক সহ নানাবিধ: অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নামক ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে প্রশংসায় ভাসছেন।
এমতাবস্থায় শিক্ষিত, নম্র-ভদ্র হিসেবে তাকে উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করায় অনেকে তার পক্ষাবলম্বন করে প্রশংসা করেন।
নব মনোনীত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়ে তিনি তার সু’দক্ষ নের্তৃত্বে মাদ্রাসার শিক্ষক মন্ডলীর দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করে ছাত্র- ছাত্রীদের পড়ালেখায় আন্তরিকতা পূর্ন মনোনীবেশ করন সহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাবেন বলে সবাই আশাবাদী।
আপনার মতামত লিখুন :