
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হওয়ায় ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাজশাহী মহানগর শাখা।
এ উপলক্ষে এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, জাতীয় যুবশক্তি রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মো. মাহবুব আলম এবং ছাত্রশক্তি রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক আহসান হাবীব উপস্থিত থেকে ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
আপনার মতামত লিখুন :