পূর্বাহ্ণ ০৫:০৮
বৃহস্পতিবার
২৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র গেড়ামারায় অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বশত:ঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


sohel প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র গেড়ামারায় অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বশত:ঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বসত:ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার গুলোর পক্ষ থেকে দাবি করা হয়।
সূত্র জানায়, ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেড়ামারা আবু আহম্মদ মার্কেট সংলগ্ন (বাদামতলী) শাহাব উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দিনমজুর আবদুস ছোবহান সহ আরো ২ পরিবারের বসত:ঘর পুড়ে যায়। বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ অন্যান্য জিনিসাধি পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে ওই অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক ১ নং করেরহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন কৃষক দলের সদস্য মোঃ কামাল উদ্দিন কে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাড়ান।
এ সময় কৃষক দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে আর্থিক সাহায্য সহ বিভিন্ন খাবার প্রদান করেন।
প্রাসঙ্গিক ক্রমে কৃষক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন জানান, আমাদের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক আমরা কৃষক দলের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা প্রদান করেছি। এর পর আমরা দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য আরো কিছু করে দেয়ার চেষ্টা অব্যাহত রাখবো।

2

2