পূর্বাহ্ণ ০৪:২৮
বৃহস্পতিবার
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও এসপির মতবিনিময়


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন / ০
সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও এসপির মতবিনিময়
শুনুন বাংলায় Ready

নিজেস্ব প্রতিবেদক সাগর, মাদক, সাইবার অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর সাপাহারে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার থানা ও সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধের বিভিন্ন দিক, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। সভায় সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।

সভায় বক্তারা শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, এএসপি প্রবী মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ শিক্ষক, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

2

2