
নিজেস্ব প্রতিবেদক সাগর,,
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় অনুষ্ঠিত রাত্রিকালীন রোলকলে উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি পুলিশ সুপার মহোদয় থানার মেস পরিদর্শন করে সদস্যদের সাথে মেসের খাবার গ্রহণ করেন এবং খাবারের মান, পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ জনগণের প্রতি সেবাবান্ধব ও মানবিক আচরণনিশ্চিত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :