পূর্বাহ্ণ ০৯:১১
বুধবার
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইতে ঠুনকো বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের নামে কতিপয় ধান্দাবাজদের রমরমা বানিজ্য চালানোর অভিযোগ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইতে ঠুনকো বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের নামে কতিপয় ধান্দাবাজদের রমরমা বানিজ্য চালানোর অভিযোগ
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে বর্তমান সময়তে এতো সাংবাদিক নামের ব্যাক্তিদের আনাগোনা (!) এ প্রতিবেদকের দীর্ঘ ৩৭ বছর সাংবাদিকতার বয়সে কখনো দেখেননি। মীরসরাইয়ের সাংবাদিক সমাজ সহ অন্যান্য কেউ কি দেখেছেন কখনো?
আর ওই সব সাংবাদিক নামধারীরা হাতে গোনা ক’জন মিলিত হয়ে যে কোনো জায়গায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয় সহ যে কোনো বিষয়ে ব্যানার লাগিয়ে সাংবাদিক সম্মেলনের নামে হাতিয়ে নিচ্ছে ভূক্তভোগী ব্যাক্তি/ব্যাক্তিনীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা!
নিয়ম মোতাবেক যে কেউ যে কোনো বিষয়ে সাংবাদিক সম্মেলন করতে হলে তা আগে ভাগে প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তার পর প্রেসক্লাব কর্তৃপক্ষ অন্যান্য সাংবাদিকদের জানিয়ে তাদের উপস্থিতি (যারা থাকতে পারে) তে প্রেসক্লাবের ভিতর সাংবাদিক সম্মেলন করতে হয়। তবে, কোনো না কোনো কারণ বশত: তা অন্য যে কোনো জায়গায় ও করা যেতে পারে প্রেসক্লাব এবং সাংবাদিকদের মাধ্যমে। অথচ, বর্তমানে মীরসরাইতে দেখা যায়/যাচ্ছে- প্রেসক্লাবকে পাশ কাটিয়ে প্রেসক্লাবের বাইরে যে কোনো খানে সাংবাদিক নামধারী ওই সব ব্যাক্তিরা সাংবাদিক সম্মেলন এর নামে ভূক্তভোগী ব্যাক্তি/ব্যাক্তিনীদের কাছ থেকে টাকা নিয়ে তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্ট দেয়। আবার কোনো কোনো সাংবাদিক নামধারী ব্যাক্তি রয়েছে তারা নিজেরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে মাইক্রো ফোন/বুম কিনে নিয়ে তাতে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার নামের লোগো লাগিয়ে সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগীদের মুখের সামনে ধরে।
মফস্বল এলাকার মানুষ তা বুঝতে না পেরে সরলমনে বিশ্বাস করে ফেলে যে, যেহেতু বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার লোগো সম্বৃদ্ধ মাইক্রো ফোন/বুম দেখা যাচ্ছে সেহেতু তাদের বিষয়টি টিভি চ্যানেল এ দেখানো হবে এবং পত্রিকায় ও দেয়া হবে। অথচ, তারা জানে না যে- সাংবাদিক নামধারী ওই সব প্রতারকরা যে ভাবে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার লোগো লাগিয়েছে ঠিক সেই ভাবেই এআই সহ অন্যান্য চালাকির মাধ্যমে টিভি চ্যানেল ও পত্রিকার লোগো লাগিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তুলে ধরে তাদেরকে দেখায়! অবশ্য, দু’একজন চালাক প্রকৃতির ব্যাক্তি নামখাওয়াস্তের কোনো না কোনো পত্রিকায় সেই বিষয়ে লিখে তুলে ধরে তা তাদেরকে দেখিয়ে পার পেয়ে যায়/যাচ্ছে!
প্রকৃতপক্ষে দেশের নামিদামি কোনো টিভি চ্যানেল ও কোনো পত্রিকার পেশাদারী সাংবাদিকদের ওই রকম কাজে তেমন একটা দেখা যায় না। তবে, ওই সব সাংবাদিক নামধারী ব্যাক্তি বিশেষের টাকার লোভের টোপ গিলে দু’একজন সাংবাদিক ও তাদের সাথে থাকার বিষয়টি ও এখন ওপেন হয়ে পড়েছে। আর ওই রকম একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা জানা গেলো। ওই সাংবাদিক সম্মেলন টা মুলত: পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে হলে ও সেখানে ক্ষমতাসীন দল বিএনপি’র যুবদলের এক নেতার নাম পদবীর ট্যাগ দেয়া হয়েছে।
এখন সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, ওই টা কি পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ? নাকি রাজনৈতিক বিষয়ে? রাজনৈতিক না হয়ে যদি পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে হয় তাহলে রাজনৈতিক পরিচয় কেনো? এবং অনেকের- ই জানার আগ্রহ দেখা দিয়েছে যে, এটা কি আসলে পারিবারিক বিষয়ে ঝামেলা নাকি বিএনপি’র ক্ষমতার বাহাদুরী/দোহাই দিয়ে জায়গা দখল?

2

2