
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ০৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্বপাশে স্থানীয় অলড্রিন কুমারের বসতবাড়িতে অবৈধ মাদক বেচাকেনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানটিতে অভিযান চালিয়ে অনিল কুমারের ছেলে অলড্রিন কুমারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির হেফাজত থেকে বিধিমোতাবেক নিম্নোক্ত আলামতসমূহ জব্দ করা হয়:
দেশীয় তৈরি চোলাই মদ: ১৪ লিটার
গাঁজা: ১.৭৮৫ কেজি
ডিজিটাল ওয়েট মেশিন: ০১টি
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এসআরবি-৫ এর এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :