অপরাহ্ণ ১১:১২
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে জলমহালের চারপার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন​”


sohel প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ২:১৫ অপরাহ্ন /
লালপুরে জলমহালের চারপার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন​”

মোঃআইয়ুব আলীলালপুর (নাটোর) প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলায় জলমহালসমূহের চারপার্শ্বে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।​এরই ধারাবাহিকতায় আড়বাব ইউনিয়নের বিভিন্ন জলমহালে পরিবেশবান্ধব হিজল, করচসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।​উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি প্রশাসন, লালপুরের আয়োজনে আয়োজিত উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর লালপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বরকত উল্লাহ।​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আড়বাব ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন লালপুর উপজেলা বন কর্মকর্তা।​উপজেলা প্রশাসন জানায়, জলমহালের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, কূল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সুরক্ষায় লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি প্রশাসনের এই সবুজ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। একইসাথে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছের যত্ন নেওয়ার ও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মোঃআইয়ুব আলী