পূর্বাহ্ণ ০২:২৪
সোমবার
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সেন্ট্রাল সুলাওয়েসিতে ক্ষতিগ্রস্ত সরকারি ভবন ও হাসপাতাল; রোগী সরানোর সময় একজনের মৃত্যু


sohel প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন /
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সেন্ট্রাল সুলাওয়েসিতে ক্ষতিগ্রস্ত সরকারি ভবন ও হাসপাতাল; রোগী সরানোর সময় একজনের মৃত্যু

আমাদের জন্মভুমি ডেস্ক :

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থার তথ্য অনুযায়ী, রোববার (স্থানীয় সময়) রাত ৯টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের বুয়োল রিজেন্সি। ভূমিকম্পের কম্পন পাশের গোরোনতালো প্রদেশেও অনুভূত হয়।

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে সরকারি স্থাপনা, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং একাধিক বসতবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

2

2