[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গোপালপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত​,”


sohel প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১:০৫ অপরাহ্ন /
গোপালপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত​,”

লালপুর (নাটোর) প্রতিনিধি:দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ জুলাই নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী(পাস ও অনার্স) কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র এবং গোপালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোলাম।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) মোঃ বাবুল আকতার। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচির আওতায় এদিন কলেজ ক্যাম্পাসে সর্বমোট ৫০ টি চারা গাছ রোপণ করা হয়।​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের বিপর্যয় রোধে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি কলেজের শিক্ষার্থীদেরও এই কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Bangla Photocard Generatorv3.7