

নওগাঁ জেলা প্রতিনিধ
নওগাঁর মান্দায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টায় মান্দা থানার একটি আভিযানিক দল উপজেলার কুসুম্ভা দিঘীর পাড় মন্দির সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
এ সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার চৌবারিয়া বাজার এলাকার মোঃ আশরাফুল ইসলাম ও বিলকিসের ছেলে মোঃ বদিউজ্জামান ওরফে স্বর্ণ (২৬) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :