লালপুর (নাটোর) প্রতিনিধি:দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ জুলাই নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী(পাস ও অনার্স) কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র এবং গোপালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) মোঃ বাবুল আকতার। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচির আওতায় এদিন কলেজ ক্যাম্পাসে সর্বমোট ৫০ টি চারা গাছ রোপণ করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের বিপর্যয় রোধে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি কলেজের শিক্ষার্থীদেরও এই কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.