

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে গাঁজার গাছ চাষের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হারুন-সহ পুলিশের একটি দল উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে অভিযান চালায়। অভিযানে মতলেব প্রামানিকের মেয়ে রেহানা বেগমকে(৪৫)এর বসতবাড়ি থেকে আটক করা হয় দুটি বিশাল গাঁজার গাছ।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়ির আঙিনা থেকে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দুটি গাঁজার গাছ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেহানা বেগম বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রেহানা বেগমের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১২, তারিখ ২০ জুন ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক জানান, মাদক-সহ যে কোন অপরাধ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান
আপনার মতামত লিখুন :