[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পাটগ্রামে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : লোডশেডিং এর প্রতিবাদে মানব বন্ধন।।


sohel প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন /
পাটগ্রামে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : লোডশেডিং এর প্রতিবাদে  মানব বন্ধন।।

মো:হাবিবুর রহমান হাবিব (পাটগ্রাম,লালমনিরহাট) থেকে:
প্রচন্ড তাপদাহ ও তীব্র গরমে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পাটগ্রামের জনজীবন। একদিকে গত কয়েক দিন ধরে তাপদাহের কারণে প্রচন্ড ভ্যাপসা গরম অন্যদিকে সময় অসময়ে ঘন্টার পর ঘন্টা বৈদ্যুতিক লোডশেডিংয়ের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনজীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের ফলে সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়েছে বৃদ্ধ, শিশু, ছাত্র-ছাত্রী এবং গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষজনের। লোডশেডিংয়ে নাকাল চিকিৎসা নিতে আসা হাসপাতালের রোগী,শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীপাঠরত শিক্ষার্থী, বিভিন্ন অফিস আদালতসহ উপজেলার সর্বস্তরের মানুষ।উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এতটাই নাজুক যে দীর্ঘ লোডশেডিংয়ের পর বিদ্যুৎ এলেও তা ১০/১৫ মিনিটের বেশি থাকছে না। সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানা গেছে,লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম সদর, বুড়িমারী,বাউড়া,পানবাড়ীসহ সব ফিডার মিলে দৈনিক বিদ্যুতের মোট চাহিদা ১৩থেকে ১৫ মেগাওয়াট।কিন্তু বর্তমানে পাটগ্রাম উপজেলায় মোট সাপ্লাই দেয়া হচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এর মধ্যে পাটগ্রামে ব্যবহার হচ্ছে ৪.৭ মেগাওয়াট আর বুড়িমারিসহ অন্যান্য ফিডারে ব্যবহার হচ্ছে ২.৩ মেগাওয়াট। জুন-জুলাইতে উষ্ণতার এসময়ে এমনিতেই লোডের চাহিদা সবচেয়ে বেশি থাকে। জ্বালানি সংকটের কারণে এমনিতেই লোডশেডিং হবার সম্ভাবনা ছিল, তার উপর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে যে একটি মাত্র ইউনিট সচল ছিল সেটিও কয়েক দিন আগে বন্ধ হয়ে গেছে।জাতীয় গ্রীডে উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংশের তীব্রতা আরও বেড়েছে। সুত্রটি জানায় এ পরিস্থিতিতে ঘাটতির কারণে প্রায় ৫০% লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
পাটগ্রামে বিদ্যুতের অসনীয় লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে আজ বুধবার (১৭ জুন) পাটগ্রাম উপজেলা সদরে “সর্বস্তরের জনগণ ” এর ব্যানারে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন। বুধবার (১৭জুন) বিকেল সাড়ে ৫ টায় পাটগ্রাম বাজারের চৌরঙ্গী’র মোড়ে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পাটগ্রাম কেন্দ্রীয় বিসমিল্লাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার, জীবনের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো:আশরাফুল আলম, সাঈদ আহমদ রিয়াসাত, মিলন ইসলাম প্রমুখ। মানব বন্ধনের সাথে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জাময়াত নেতা মাসুদ আলম, এনসিপির পাটগ্রাম উপজেলা আহবায়ক ওমর ফারুক, এনসিপি নেতা আন্জুম রাজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মানব বন্ধন থেকে বক্তাগণ জনদুর্ভোগ এড়াতে অনতিবিলম্বে অনিয়ন্ত্রিত লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য স্থানীয় বিদ্যুৎ বিভাগের প্রতি আহবান জানান।

Bangla Photocard Generatorv3.7