[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দুর্গাপুরে অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন উপজেলা নির্বাহী অফিসার।


sohel প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন /
দুর্গাপুরে অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন উপজেলা নির্বাহী অফিসার।

মোঃ খোরশেদ আলম লালন,রাজশাহী।
রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

১৫ জুন ২০২৬ ইং রোজ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনায় রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব, সাংবাদিকদের ন্যায় নীতি সত্য তথ্যের ভিত্তিতে সঠিক সংবাদ প্রকাশ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, নারীর মর্যাদা ও নিরাপত্তা, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাবসহ বিভিন্ন বিষয় তুলেধরে আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য শেয়ার না করা,ভুয়া আইডি ও ডিপফেক এ আই প্রযুক্তি ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি গুজব ও চরিত্র হননের মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উঠে আসে আলোচনায়।

তাঁরা আরও বলেন, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দেশের সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে ইউ,এন,ও, মাসতুরা আমিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব মোকাবিলায় গণতন্ত্র ও মূল্যবোধে বিশ্বাসী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আইনি কাঠামোর মধ্যে থেকে অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সুষ্ঠভাবে সামাজিক পরিবেশ বজায় রাখতে, প্রশাসন বদ্ধপরিকর।

Bangla Photocard Generatorv3.7