

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাাজশাহীর ভাড়ালীপাড়া মোড় এলাকায় বাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি নেতা মো. হারুন-অর রশিদ হারান|
রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মোঃ মামুন ও তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এবং স্থানীয় যুবদল ও ¯ে^চ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনেছেন| তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি|
হারান বলেন, যে বাড়ি ও জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি বা তার সহযোগীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই| তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ছিল| স্থানীয় সূত্রে তিনি জেনেছেন, বাড়িটি নিয়ে পূর্বে একটি বিরোধ ছিল এবং বর্তমানে সেখানে পুলিশ সদস্য আবির নামে একজন ব্যক্তি বসবাস করছেন|
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১০ জুন মোঃ মামুন তার সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন| কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি|
এ সময় তিনি মামুন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন|
উল্লেখ্য, গত ১১ জুন একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ মামুন ও তার স্ত্রী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেছিলেন| বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য সামনে আসায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে|#
আপনার মতামত লিখুন :