[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মানবিকতায় প্রশংসিত চাঁদপুরের কৃতি সন্তান সোহেল গাজী


sohel প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন /
মানবিকতায় প্রশংসিত চাঁদপুরের কৃতি সন্তান সোহেল গাজী

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর

চাঁদপুরের কৃতি সন্তান সোহেল গাজী একজন মানবিক ও দরদী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে দুটি গরু ক্রয় করেছেন, যা গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির জন্য দান করা হবে। তাঁর এই মহৎ ও মানবিক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, সমাজে বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সোহেল গাজীর এ উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা মনে করেন।
বর্তমানে চাঁদপুরসহ সারাদেশে কোরবানির পশুর বাজার জমে উঠেছে। এর পাশাপাশি অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মানবিক কার্যক্রমও চোখে পড়ছে।
জানা গেছে, সোহেল গাজী বিএনপির একজন দায়িত্বশীল পদে রয়েছেন। তবে রাজনৈতিক পরিচয়ের চেয়ে তিনি মানুষের কাছে বেশি পরিচিত তাঁর মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে। সত্যিই, মানুষ তার কর্মের মাধ্যমেই পরিচিত হয়।

Bangla Photocard Generatorv3.7