[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নাটোরের লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ১”


sohel প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন /
নাটোরের লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ১”

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা খাতুন (৩০) নামে অপর এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
​আজ বৃহস্পতিবার ২১ মে বেলা আনুমানিক ১১:২০ ঘটিকার সময় লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদুর ছেলে। আহত শাপলা খাতুন উপজেলার জৌদ্দবগী গ্রামের ফিরোজ শেখের স্ত্রী।
​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ওই ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ মেঘের গর্জনের সাথে বজ্রপাত হলে তা তাদের শরীরের ওপর আঘাত হানে। এতে দুজনই গুরুতর আহত হন। এ সময় আশপাশে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা আনুমানিক ১১:৪০ ঘটিকার সময় এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত নারী শ্রমিক শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7