

নিজস্ব প্রতিবেদক, লালপুর,নাটোরঃ
নাটোরের লালপুর থানায় কর্মরত এএসআই মোঃ নাহিদ হাসানের তৎপরতায় একই ব্যক্তির হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফোন দুটি গত ১২ মে ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফোন দুটি হারিয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরই প্রেক্ষিতে এএসআই মোঃ নাহিদ হাসান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোন দুটির অবস্থান শনাক্ত করেন এবং উদ্ধার অভিযানে সফল হন। মঙ্গলবার (১২ মে) থানা চত্বরে মালিকের উপস্থিতিতে তার হাতে ফোন দুটি তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান ফোন দুটি ফিরে পেয়ে মালিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এএসআই মোঃ নাহিদ হাসানের এই কর্মতৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :