[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার র‍্যাব সদস্য, আটক ১”


sohel প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন /
লালপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার র‍্যাব সদস্য, আটক ১”

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) |
​নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের প্রাক্কালে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব-৫-এর একটি দলের সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
​ঘটনার বিবরণ জানা গেছে, গত
মঙ্গলবার ১২ মে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে লালপুর থানাধীন ০২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
​র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি গোয়েন্দা দল (FS) সাদা পোশাকে ওই এলাকায় মাদকের তথ্য সংগ্রহ করতে যান। এসময় নবীনগর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সোহাগ মাহমুদের (৩০) নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি র‍্যাব সদস্যদের পথরোধ করে।
​র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে অভিযুক্তরা তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং র‍্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত করার পরও উত্তেজিত জনতা পুলিশের সাথে তর্কে লিপ্ত হয়।

হামলার ঘটনায় র‍্যাব সদস্য মোঃ শাহীন হোসেন (৩০) আহত হলে তাকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অন্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সোহাগ মাহমুদ (৩০)-কে আটক করে থানা হেফাজতে নিয়েছে। লালপুর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Bangla Photocard Generatorv3.7