অপরাহ্ণ ১১:১৯
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাই সহ সর্বোত্র বিদ্যুৎ বিপর্যয়, গ্যাসের তীব্র সংকট-মূল্যবৃদ্ধি, ইন্টারনেট ডাউন এবং জিনিসাধির মূল্যবৃদ্ধিতে বিএনপি নেতাদর দায় সারা ভাব


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাই সহ সর্বোত্র বিদ্যুৎ বিপর্যয়, গ্যাসের তীব্র সংকট-মূল্যবৃদ্ধি, ইন্টারনেট ডাউন এবং জিনিসাধির মূল্যবৃদ্ধিতে বিএনপি নেতাদর দায় সারা ভাব

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই সহ সর্বোত্র ইন্টারনেট ডাউন, গ্যাস সংকট ও দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিপর্যয় এবং নিত্য পন্যের মূল্যবৃদ্ধি সহ নানাবিধ: কর্ম অতিত আওয়ামী লীগের শাসনামলকে ছুঁই ছুঁই করছে।

অতিত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান বিএনপি সরকারকে ও জনসম্মুখে প্রশ্নবিদ্ধ করে তোলা সহ বেকায়দায় ফেলানোর দুরভিসন্ধি নয় তো?
এ প্রতিবেদক এই নিউজলিখে প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে ও পাঠাতে পারেননি! ইন্টারনেটের এমন বিপর্যয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাঝে মধ্যে যৎকিঞ্চিৎ দেখা গেলেও সরকার পতনের শেষ মুহূর্তে পুরোটাই দেখার সুযোগ হয়েছিলো পুরো চট্টগ্রামের মানুষ সহ দেশের প্রায় সবার। এর পর দীর্ঘ বেশ কয়েক মাস তা থেকে চট্টগ্রামের মানুষ সহ দেশের প্রায় সবাই কিছু টা মুক্তি পেলে ও গত কয়েকদিন যাবত বিদ্যুৎ বিপর্যয়, গ্যাসের তীব্র সংকট-মূল্যবৃদ্ধি, ইন্টারনেট ডাউন এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসাধির আকাশছোঁয়া দাম অতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলকে ছুঁই ছুঁই করছে!
অথচ, সরকারের পক্ষে জনগনের ভোগান্তির বিষয়ে খবরাখবর নিয়ে সরকার ও প্রশাসনকে জানানোর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপি’র কোনো দায়িত্ববান ব্যাক্তি/নেতার গরজ আছে বলে অবস্থাদৃষ্টে তা মনে হচ্ছে না!
দেশের প্রধান চালিকাশক্তি খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার এবং জেলার প্রথম উপজেলা মীরসরাইতে গত কয়েকদিন যাবত একটানা বিদ্যুৎয়ের অসহনীয় লোডশেডিং নামের বিদ্যুৎহীন অন্ধকার অতিতের সকল রেকর্ড ভঙ্গ করির অবস্থায় পর্যবসিত করেছে। এতে বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তির মাঝে বিরক্তিকর অবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে সারাদিন-রাত মিনিটে মিনিটে বিদ্যুৎয়ের যাওয়া-আসা।
এর বাইরে গত কয়েকদিন গ্যাসের চরম হাহাকার এবং মূল্যবৃদ্ধি। এর সাথে যোগ হয়েছে ইন্টারনেটের ধীরগতির সাথে একেবারেই ডাউন অবস্থা। এ ছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনসাধির আকাশছোঁয়া দাম মানুজজনের নাভিশ্বাস ঠেকছে।
এই অবস্থা বিদ্যমান থাকলে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সাথে বর্তমান দেশে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে তুলনা করতে ছাড়বে না দেশের মানুষ।
দেশের মানুষের জন্য বর্তমান বিএনপি সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর আন্তরিকতার কোনো ঘাটতি না থাকলে ও বিভিন্ন সেক্টরে দায়িত্বে থাকা দুরভিসন্ধির সাথে সম্পৃক্ত কিছু কর্তাব্যক্তিরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনতরো কর্ম করে যাচ্ছে কি না তা স্ব স্ব এলাকায় দায়িত্বে থাকা বিএনপি’র নেতাদের দেখার দরকার হলে ও উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার দায়িত্ববান কোনো বিএনপি নেতাকে খবরাখবর নিয়ে সরকার এবং সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে/করাতে দেখা যাচ্ছে না!

Bangla Photocard Generatorv3.7