অপরাহ্ণ ০৫:৫০
বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে পরিকল্পিত বিদ্যুৎ হীন অন্ধকার ও যাওয়া আসা নিয়ে সরকার এবং এমপি’র ওপর ক্ষোভ বাড়ছে মানুষের


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে পরিকল্পিত বিদ্যুৎ হীন অন্ধকার ও যাওয়া আসা নিয়ে সরকার এবং এমপি’র ওপর ক্ষোভ বাড়ছে মানুষের

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে বিদ্যুৎ হীন অন্ধকার ও যাওয়া আসা নিয়ে সরকার এবং এমপি’র ওপর ক্ষোভ বাড়ছে মানুষের।

সূত্র মতে-মীরসরাই- বারইয়ারহাট পল্লী বিদ্যুৎ সমিতির এক শ্রেণীর কর্মকর্তা/কর্মচারীদের ইচ্ছে মাফিক পরিচালিত বিদ্যূৎ সরবরাহ ব্যবস্থার কারণে গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে গিয়ে ঠেকছে। আর এতে সাধারণ মানুষ দুর্নাম রটাচ্ছে সরকার এবং মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর।
আর তাই বিএনপি পাগল সাধারণ মানুষ মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণীয় অনুরোধ রেখেছেন।
তারা এমপি নুরুল আমিন এর প্রতি অনুরোধ রেখে বলছেন- মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে দায়িত্ব রত: হেড কর্তা সহ সবাইকে যেনো বলে দেয়া হয়-প্রযয়োজন হলে সারাদিন-সারারাত ও বিদ্যুৎ বিহীন রাখা যেতে পারে।
তবে, কোনো ক্রমেই যেনো গত কয়েক দিন যাবত যে ভাবে সারাদিন-রাত প্রতি মিনিটে মিনিটে একবার যায় এবং আরেকবার আসে! এই অবস্থা যেনো তারা না করে।
কারেন্ট একবার যায় আবার আসে! এতে সবার মাঝে বিরক্তিকর অবস্থার কারণে সরকার এবং এমপি কে মানুষ খারাপ বলছেন এবং দোষারোপ করছেন। এতে অনেকের লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, কম্পিউটার, মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক’স সামগ্রী বিকল/নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা শতোভাগ।
তবে, সবচেয়ে বেশি আলোচিত হয়ে পড়েছে গতকাল চলমান পরিক্ষায় অংশ নেয়া পরিক্ষার্থীরা পরিক্ষার হল রুমে বিদ্যুৎ হীন অন্ধকারে মোমবাতির আলোয় কোনো রকম লিখে পরিক্ষার থেকে বেরিয়ে আসার দৃশ্য।