অপরাহ্ণ ১১:২৯
মঙ্গলবার
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদক সেবী কারাদণ্ড”


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন /
লালপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদক সেবী কারাদণ্ড”

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় হাতে নাতে দুই জন মাদক সেবি কে গ্রেফতার করা হয়েছে ।
জানা যায়, ২৮ই এপ্রিল লালপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে লালপুর উত্তরপাড়া থেকে আইজুদ্দিনের পুত্র মোঃ ওয়াহেদ পরামানিক (৫৪) ও মৃত আব্দুর সাত্তারের পুত্র মোঃ সালাউদ্দিন (৫০)কে মাদক সেবী অবস্থায় দুই জনকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০০০ টাকা অর্থ দন্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন।

মাদক নির্মূলে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।