অপরাহ্ণ ০৫:৫৫
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ,


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন /
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ,

নিজস্ব প্রতিবেদক

পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসাছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর ব-র্বরোচিত হামলা এবং লু-টপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ।

আজ যারা ভিকটিমের শিকার তারা যদি সঠিক বিচার পেতেন
তাহলে এই সমস্ত ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।

ডা শফিকুর রহমান বলেন, দুঃখজনক ভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অ-পহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক। আমি অবিলম্বে অ-পহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রে-প্তার এবং দৃ-ষ্টান্তমূলক শা-স্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।