অপরাহ্ণ ০৫:৩৭
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ ১ম স্থান অর্জন করেছে উত্তরা ডিগ্রী কলেজ 


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন /
মান্দায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ ১ম স্থান অর্জন করেছে উত্তরা ডিগ্রী কলেজ 

নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে উত্তরা ডিগ্রী কলেজ কলেজের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী  রোবট তৈরি করে  সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত  ৪৭ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এ , ১ম স্থান অর্জন করে  উত্তরা ডিগ্রী কলেজের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অধ্যক্ষ ড. মো: জসিম উদ্দিন মৃধা ও,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব গোলাম সাকলাইন হোসেন , ল্যাব সহকারি আব্দুল লতিফ ও যাদের অক্লান্ত পরিশ্রমে বুদ্ধি দিয়ে রোবটটি  তৈরি করেছেন রুহুল আমিন রাব্বি, আলামিন ও নিলুফা ইয়াসমিন।

এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

স্থানীয় শিক্ষাঙ্গনে এ সাফল্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি ভবিষ্যতে আরও ভালো করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।