অপরাহ্ণ ০৪:০৮
শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে নির্মাণকাজে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন /
লালপুরে নির্মাণকাজে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে পা পিছলে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৪ এপ্রিল লালপুর থানাধীন নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি শামীম সরকার (২৬), পিতা মো. মোস্তাফিজুর রহমান, গ্রামের বাড়ি নাগশোষা, থানা-লালপুর, জেলা-নাটোর।
পুলিশ সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শামীম। পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।