

আমাদের জন্মভুমি ডেস্ক:
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে অধিবেশনে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি সংসদ কক্ষে প্রবেশ করার পরই বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এবং কিছুক্ষণ পর সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।অনলাইন বিজ্ঞাপন
বিরোধী সদস্যদের স্লোগানের মধ্যে ছিল— ‘কিলার চুপ্পু, বয়কট বয়কট’, ‘গ্রেট গ্রেট, গ্রেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেট আউট’ এবং ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’।
তবে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। এ সময় তারা বলেন, “আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না।”
ওয়াকআউটের আগে বিরোধী দলীয় সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
এই ঘটনায় কিছু সময়ের জন্য সংসদ কক্ষে উত্তেজনা তৈরি হলেও পরে রাষ্ট্রপতির ভাষণ কার্যক্রম অব্যাহত থাকে
আপনার মতামত লিখুন :