

আমাদের জন্মভূমি ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। নারীর অধিকার নিশ্চিত করতে সবাইকে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।Newspapers
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগ পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তাদের সেই উদ্যোগ দেশের নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।রাজনৈতিক পডকাস্ট
অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কারে ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাষ্ট্রপতির কাছ থেকে তার পক্ষে মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান।
এ সময় সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানান ডা. জোবাইদা রহমান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান।
নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী অংশ নেন।
আপনার মতামত লিখুন :