[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪, ৮:৩৯ পূর্বাহ্ন / ৩২
আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর প্রতিনিধিদলের  এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

মোঃ আব্দুস সালাম
:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সঙ্গে ডিএমপি হেডকোয়ার্টার্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর দেন।

ডিএমপি কমিশনার বলেনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল। এটা ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

ডিএমপি কমিশনারের সঙ্গে সেনাবাহিনীর প্রতিনিধিদলের মতবিনিময়
কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7