[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কালাইয়ে দেশ গড়ার প্রত্যয়ে সম্প্রীতি সভা


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন / ৮৪
কালাইয়ে দেশ গড়ার প্রত্যয়ে সম্প্রীতি সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধি
মোঃরাব্বিউল হাসান রানা
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ২২শে আগস্ট ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টায় মোসলেমগঞ্জ তরকারি বাজার চত্বরে উদয়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে সকল ধর্ম বর্ণের সবাই মিলে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। উদয়পুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপি’র আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহবায়ক মওদুদ আলম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, কালাই পৌর বিএনপি’র আহবায়ক সোহেল তালুকদার ও যুগ্ম আহবায়ক আব্দুল আলিম। এছাড়াও বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় উক্ত ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7