[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন / ১২
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা-দূর্গাপুরে বজ্রপাতে নিশান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে মারা যান তিনি। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলন খাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিশান দুর্গাপুরের কুরবান আলীর ছেলে। মৌদুদ আলন খাঁ জানান, বিকালে ঝড়-বৃষ্টির সময় বাড়ির অদূরে একটি বাগানে আম কুড়াতে যায় নিশান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে তাৎক্ষনিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এদিকে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় আমের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

Bangla Photocard Generatorv3.7