নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: হৃদয় আলী (২৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মো: বুলবুল হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ছিনতাই মামলার আসামি হৃদয় হোসেন কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল৩ টায় বেলডাঙ্গাপাড়া রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.