[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন মেয়র লিটন


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ১০:০৪ অপরাহ্ন / ১৫
রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন মেয়র লিটন

মোঃহাসান আলী রাজশাহী

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ্যাডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন রাসিক মেয়র লিটন। ভোট প্রদান শেষে রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বারের সাবেক সভাপতি লোকমান আলী, এ্যাড. মোজাফফর হোসেন, সদস্য সচিব রবিউল হক কাকর।

আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুর রহমান খান রানা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকারসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7