[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নরসিংদীতে এনা পরিবহন ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২( দুই)


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ন / ৩০
নরসিংদীতে এনা পরিবহন ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২( দুই)

নিজস্ব সংবাদদাতা

নরসিংদী গাজীপুর রোডে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে নরসিংদী জেলার ও পলাশ উপজেলার ভাগদী কদমতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত এনা পরিবহন বাসের চালক ইদ্রিস আলী। বাড়ি কিশোরগঞ্জে। এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার এবং আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, এনা পরিবহনের বাসটি রাতে সিলেট থেকে ঢাকায় আসছিল। ওই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সড়কে যানজট তৈরি হয় । এবং দুইজনকে উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7