রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও আধুনিক নগর সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তরুণ কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেল। স্থানীয় বাসিন্দারা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন ও বিপদের বন্ধু হিসেবে দেখছেন।
দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা সোহেল প্রতিনিয়ত ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন। স্থানীয়রা জানান, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও তরুণদের মাদকমুক্ত রাখতে তাঁর ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসের কারণে স্থানীয়রা তাঁকে 'গরিবের বন্ধু' ও 'উন্নয়নের কাণ্ডারী' হিসেবে অভিহিত করছেন।
ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে আরিফুজ্জামান সোহেল বলেন, "১৮ নম্বর ওয়ার্ডের অবহেলিত মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। অবকাঠামোগত উন্নয়ন, সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই। প্রকৌশলবিদ্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক ১৮ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই আমার স্বপ্ন।"
এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, একজন শিক্ষিত ও পেশাদার প্রকৌশলী কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিক সমস্যার বাস্তবমুখী সমাধান সম্ভব হবে। তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রেখে স্থানীয় জনগণ এবার ১৮ নম্বর ওয়ার্ডে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.