

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর চারঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার একটি বিশেষ দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সম্রাট ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :