

নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি একদিনের সরকারি সফরে সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহীতে পৌঁছেছেন।
সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর এ সফরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি কর্মসূচি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :