[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ফেনীর সোনাগাজী থেকে চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী বিচ ঘুরে বাড়িতে যাওয়ার প্রাক্কালে মুহুরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত


sohel প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন /
ফেনীর সোনাগাজী থেকে চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী বিচ ঘুরে বাড়িতে যাওয়ার প্রাক্কালে মুহুরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র কূলবর্তী এলাকায় ফেনী জেলার সোনাগাজী উপজেলা থেকে ২ বন্ধু মোটরসাইকেল চালিয়ে ঘুরতে এসেছিলো ৩ জুন (বুধবার)। সমুদ্র তীরবর্তী এলাকা ঘুরে তারা সেখানে রাত্রি যাপন করেন। এবং পরদিন সকালে বাড়িতে ফেরার পথে মুহুরীগঞ্জ বাজার অতিক্রম করার প্রাক্কালে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে পড়ে মারাত্মক রক্তক্ষরণীয় আহত হয়ে মুহুর্তের মধ্যে মৃত্যু বরণ করেছেন।
৪ জুন (বৃহস্পতিবার ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরী গঞ্জ বাজার’র অদুরে সুলতানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছা মাত্র-ই ভয়াবহ এ দুর্ঘটনায় ২জনর প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের পুত্র ইকবাল হোসেন জিসান (২৪) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম রসুলের পুত্র জিহানুল ইসলাম শাওন (২২)।
তারা একে অপরের বন্ধু।বন্ধুত্বের সুবাদে তারা দুইজন সীতাকুন্ডের সাগর তীরবর্তী এলাকা গুলিয়াখালী বিচ ঘুরতে গিয়েছিলেন বুধবার। সেখানে রাত্রি যাপন করে পরদিন বৃহস্পতিবার সকালে বাড়িতে ফেরার আসার পথে উক্ত স্থানে দুর্ঘটনায় পতিত হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
নিহত শাওনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাওন সহ তাদের কয়েকজন বন্ধু বুধবার রাতে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়েছিলো। সেখানে রাত্রি যাপন করে ভোরে বন্ধুরা মিলে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। শাওন ও জিসান একই মোটরসাইকেল ছিলো। তাদের মোটরসাইকেল সাড়ে ৬টার দিকে মুহুরীগঞ্জ বাজার অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুত গতির ড্রাম্প ট্রাক তাদের মোটরসাইকেল আরোহী কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। অন্যদিকে শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে, তবে, জীবন সংহারকারী ড্রাম ট্রাক সমেতো চালক দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া বলেও জানান দেন তিনি।

Bangla Photocard Generatorv3.7