

আমাদের জন্মভুমি ডেক্স
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১৭৪০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিমপাড়া নামক এলাকায় নিয়মিত টহল চলাকালীন সময়ে দেখতে পায় যে, একজন ব্যাক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত হতে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। তৎক্ষনাত টহল দল তাকে দাড়াতে বললে উক্ত ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় যে তার নিকট থাকা ব্যাগের মধ্যে ০২ বোতল ভারতীয় মদ রয়েছে। তখন টহল দল তার ব্যাগটি জব্দ করেন এবং ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের সম্মুখে মাদক কারবারি মোঃ শান্ত শেখ (২০), পিতা- মোঃ হান্নান শেখ, গ্রাম- চরমাজারদিয়া, পোষ্ট- হরিপুর, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীসহ ভারতীয় মদ কাটাখালী থানায় জমা করার হয়েছে।
এছাড়াও অদ্য ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩৫০ ঘটিকায় চারঘাট বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সুইচ গেইট নামক এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র ঘটনাস্থলে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তথ্যের উপর ভিত্তি করে সুইচ গেইট এর আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিজিবি’র টহল দল দেখতে পায় যে, পলিথিনে মোড়ানো কিছু একটা পড়ে আছে তখন টহল দল পলিথিনটি খুললে তার মধ্য হতে ৩০০ পিস ভারতীয় ইয়াবা মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :