[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

‎নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধে কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ


sohel প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন /
‎নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধে কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধ:-
‎নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কৃষকের এক বিঘা জমির রোপঙ্কৃত ধানখেতে বিষ প্রয়োগ অভিযোগ পাওয়া গিয়েছে। গত ৫ এপ্রিল রবিবার উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে ভরট্ট শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বাদী হয়ে মান্দা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চককামদেব গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ (৬০) দীর্ঘ ২০ বছর জমি ক্রয় করে ভোক দখল করে আসছেন। কিন্তু বছর দুয়েক থেকে প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে চলে আসছে । এ বিরোধের জেরে প্রতিপক্ষরা তার পরিবারের সদস্যদের হুমকি ধুমকির  অভিযোগ রয়েছে । এ ঘটনার জের ধরে ৫ এপ্রিল রাতে ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ১দিঘা  জমির ধান নষ্ট করে বলে অভিযোগ ভুক্তভোগির। অভিযুক্তরা হলেন, রোস্তম আলী (৪১), খলিল (৩৬), জলিল ইসলাম (৩৩) ও ফজলু (৪২), সকলেই ভরট্টশিবনগর এলাকার বাসিন্দা।
‎ভুক্তভোগী কৃষক জানান, “পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার ফসল নষ্ট করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানাই। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৮.০৪.২৬

Bangla Photocard Generatorv3.7