
নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা-কর্মী কর্তৃক এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপ করার ঘটনায় ১ জন গ্রেপ্তার
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক এ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সফরসঙ্গী হয়ে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলীয় নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রয়েছেন। এনসিপি নেতা আখতার কে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মী ও সন্ত্রাসী-ক্যাডাররা! আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে খারাপ ভাষা ব্যবহার সহ করা হয় নানাবিধ: ভাবে হেনস্থা। তাৎক্ষণিক বাংলাদেশ থেকে যাওয়া নের্তৃবৃন্দকে যথোপযুক্ত নিরাপত্তা প্রটোকল দেয়ার শীতলতা ছিলো যথেষ্ট! কিন্তু, তা কেনো? অবশ্য, পরবর্তী খবরে জানা গেলো এনসিপি নেতা আখতার কে ডিম নিক্ষেপ এর ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা করার সাথে জড়িত কাউকে এখনো ধরা হয়নি!
বলাবাহুল্য যে, অতিত সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গায়ের পাঞ্জাবি ছিড়ে ফেলা হয়েছিলো এবং গায়ে হাত ও তোলা হয়েছিলো যে তা তিনি দীর্ঘ এক বছর সময়ে বেমালুম ভুলে গেছেন! আর নিউইয়র্ক এর ঘটনায় যাহা হয়েছে তাহা ও ভুলে যাবেন তিনি!! আর তাদের ওই ভুলের কারণে সারাদেশে দলীয় সাধারণ নেতা-কর্মীরা কষ্ট পাচ্ছে।
