ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন প্রসঙ্গে রুমিন ফারহানা


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন /
ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন প্রসঙ্গে রুমিন ফারহানা
[pnc_photonews_button]

জন্মভূমি নিউজ ডেস্ক:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সারাদিন জুড়েই জাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, মুহূর্তে মুহূর্তে এসেছে খবরের আপডেট। আমরা দেখেছি- ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন, শিবিরের প্যানেলও সংবাদ সম্মেলন করেছে। এমনকি হল থেকে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়া শিক্ষার্থীরাও বিভিন্ন সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানান, তিনজন শিক্ষকও এই নির্বাচন বর্জন করেছেন এবং সবাই একই অভিযোগ তুলেছেন-কারচুপি ও আগেই ব্যালট বাক্স ভরে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “একটি হলে ভোটার ২৯৯ জন, কিন্তু সেখানে পাঠানো হয়েছে ৪০০ ব্যালট পেপার। বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট ছাপানো হয়েছে। ভোটারদের ছবিসহ তালিকা করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে যে কেউ, যখন খুশি ভোট দিতে পেরেছে। প্রার্থী ও প্যানেলগুলোর সন্দেহ, প্রকৃত ভোটার নন—এমন ব্যক্তিরাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।”

তিনি আরও বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলও মনে করে না যে এই ভোটটি স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে, কিংবা প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। বিএনপির এই নির্বাচন বর্জনের কারণ খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই কারণ মানুষ গ্রহণ করবে নাকি অজুহাত মনে করবে—তা সম্পূর্ণ জনগণের বিবেচনার বিষয়।