মোহনপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

রাজশাহী
Spread the love

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী’র মোহনপুর উপজেলায় বাংলাদেশ স্কাউটস, মোহনপুর, রাজশাহী’র আয়োজনে আজ ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে আত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি ইউনিট, মোট ৩০০ জন, ইউনিট প্রধান ৫০ জন, কর্মকর্তা ৫০ জন নিয়ে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্প চীফ আয়শা সিদ্দিকা, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে.এ.এম মাহবুব হাসান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী মোল্লাহ, ডেপুটি ক্যাম্প চীফ (সার্বিক) আব্দুর রাজ্জাক সরকার, প্রোগ্রাম চীফ রেজাউল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম চীফ সহকারি শিক্ষক নেসার আহমেদ তুহিন, প্রধান শিক্ষক এম.এ কাইউম, আব্দুল আলিম শেখ, নুরে আলম সিদ্দিকী মুকুল, বাবুল আক্তার, আ.সা.ম আখতারুজ্জামান রানা, স্বপন কুমার সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *