মোহনপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-২


sohel প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন /
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-২
[pnc_photonews_button]

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় আনুমানিক বেলা ৩,০০ টার দিকে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছে। ১লা নভেম্বর মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামস্হ মোনারুল ইসলাম এর আটার মিলের সামনে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।

জানা যায় সাঁকোয়া গ্রামের হারুন -অর- রশিদের ছেলে আরাফাত(২২),একই গ্রামের নাদিম এর ছেলে (২৬) এবং গুপইল গ্রামের পিতা অজ্ঞাত এর ছেলে সাগর(২২) তারা মোটা চাকার অটো চার্জার ভ্যানগাড়ী ট্রায়াল কালে পাকা রাস্তার উপর গাড়ি উল্টে যায়।ভ্যানটি উল্টে যেয়ে ঘটনাস্থলে আরাফাত এর মৃত্যু হয়,এবং দুই জনকে গুরুতর অবস্হায় স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এই ব্যাপারে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।