[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

সুখবর, দুই স্ত্রী থাকলেই আপনি পাবেন ২ লাখ’


sohel প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন / ১৩
সুখবর, দুই স্ত্রী থাকলেই আপনি পাবেন ২ লাখ’

মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
নির্বাচনী র‍্যালিতে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া

ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনী প্রচারে অভিনব সব পন্থা ও প্রতিশ্রুতি দিয়ে ভোট চান রাজনৈতিক নেতারা। এবার ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এলেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের এক নেতা। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে আপনার যদি দুজন স্ত্রী থাকে, তাহলে আপনি ভাতা পাবেন দুই লাখ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গতকাল বৃহস্পতিবার (৯ মে) মধ্যপ্রদেশে এক নির্বাচনী র‍্যালিতে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া। তিনি বলেন, সবার ভোটে জিতে দল ক্ষমতায় গেলে দলীয় ইশতেহার অনুযায়ী প্রত্যেক নারী ১ লাখ রুপি করে ভাতা পাবেন। সে হিসেবে কোনো ব্যক্তির দুজন স্ত্রী থাকলে তিনি ভাতা পাবেন ২ লাখ রুপি।

এসব কথা বলার পর সমাবেশে সবাই হাসতে শুরু করেন। এ সময় সেই র‍্যালিতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও দলের রাজ্য শাখার প্রধান জিতু পাটোয়ারি।  

কংগ্রেসের ইশতেহারে বলা আছে, দারিদ্রসীমার নিচে যেসব নারীরা বাস করেন, তারা মাসে সাড়ে ৮ হাজার রুপি করে ভাতা পাবেন। সেই কথা মনে করিয়ে দিয়ে কান্তিলাল ভুরিয়াকে সমর্থন দেন কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি। তিনি বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির এমপি মায়া নারোলিয়া বলেন, এই বক্তব্য দিয়ে কংগ্রেস নেতারা নারীদের অপমান করেছেন। লোকসভা নির্বাচনে তাদের ভোট না দিয়ে নারীরা এর কঠোর জবাব দেবে।

এ ছাড়া মধ্যপ্রদেশের বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে ভারতের নির্বাচন কমিশনকে ট্যাগ দেয়।

Bangla Photocard Generatorv3.7