[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মিছিলনরসিংদীতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন / ০
মিছিলনরসিংদীতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
শুনুন বাংলায় Ready

মোঃ নিয়াজ মাসুদ স্টাফ রিপোর্টার
নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নরসিংদী পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলকারীরা গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, খুন, ভাঙচুর, লুটপাট, জ্বালাও-পোড়াও, দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশনে গিয়ে শেষ হয়।বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর কৃতি সন্তান জনাব মোঃ ইব্রাহিম বইয়া, জাহাঙ্গীর আলম, সারোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীঅন্যান্য নেতাও কর্মীরা ।

Bangla Photocard Generatorv3.7

2

2